পোস্টগুলি

উপবাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লো কার্ব বনাম লো ফ্যাট বনাম ইন্টারমিটেন্ট ফাস্টিং: সুস্থ জীবনধারার জন্য কোনটি উত্তম?

লো কার্ব বনাম লো ফ্যাট বনাম ইন্টারমিটেন্ট ফাস্টিং : সুস্থ জীবনধারার জন্য কোনটি উত্তম ? লো ফ্যাট ডায়েট এবং লো কার্ব ডায়েট গ্রুপের মধ্যে একটি বড় বিতর্ক আছে। অপর গ্রুপের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে উভয় গ্রুপই দাবী করেন যে তারা সঠিক। অবশ্য তারা প্রত্যেকেই একই সমস্যার সম্বোধন করেন অর্থাৎ একই বিষয় নিয়ে কাজ করেন , আর তা হলো ইনসুলিন রেজিস্টেন্স এবং স্থূলতা। লো ফ্যাট ডায়েট গ্রুপ বলতে চান , ইনসুলিন রেজিস্টেন্স এর জন্য দোষী হলো অন্ত : কোষীয় ফ্যাট , তাই বাইরের ফ্যাট পরিহার করা বা কমানোই উত্তম। তারা আরো বলতে চান যে , কার্বস বা শর্করা সমস্যা না , তাই এক জন যত পারেন , তত শর্করা গ্রহন করতে পারেন ! লো কার্ব ডায়েট গ্রুপ বলেন যে , রক্তে ইনসুলিন বাড়ানোর জন্য দায়ী প্রধানত শর্করা , যেটি কোষে ইনসুলিনের মাত্রাতিরিক্ত এক্সপোসার বাড়িয়ে দেয় এবং পরবর্তীতে ইনসুলিন রেজিস্টেন্স ঘটায়। তাই তারা শর্করা কমিয়ে ভালো ফ্যাট বাড়াতে বলেন যেহেতু ফ্যাটের ইনসুলিন ইনডেক্স নেই বললেই চলে বা খুবই ক...